Dhaka ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহীর মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সার ও কীটনাশক নিয়ে কারসাজি, সড়ক আইন বাস্তবায়ন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, খেলাধুলা এবং বিভিন্ন অভিযোগের বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রকিব হাসান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, মোহনপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর রবিউল ইসলাম, মোহনপুর থানার এসআই আনোয়ার হোসেন, আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষক শামিউল বাসির, ফায়ার সার্ভিসের লিডার রোজোয়ান মন্ডল, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম, আব্দুর রশিদ এবং মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহীন সাগরসহ সংশ্লিষ্টরা।

সভায় বলা হয়, উপজেলায় পর্যাপ্ত সার সরবরাহ থাকা সত্ত্বেও কেউ সার নিয়ে কারসাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে দায়িত্ব পালনে কোনো ধরনের অনীহা বা গাফিলতি থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া সংবাদ প্রকাশের পর আমরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ তদন্তে গঠিত কমিটির কার্যক্রম, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সড়ক নিরাপত্তা এবং খেলাধুলার পরিবেশ নিয়ে আলোচনা হয়।

সভায় ইউএনও ফাহিমা বিনতে আখতার জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার, বিষ ও কীটনাশকের দোকানে দুটি মামলা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মামলা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি মামলা করা হয়েছে।

মোহনপুর ট্রাফিক বিভাগের টিআই রবিউল ইসলাম জানান, সড়ক পরিবহন আইনসহ বিভিন্ন অপরাধে মোট ৮৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ১৬টি, হেলমেট না পরায় ২২টি, ড্রাইভিং লাইসেন্স-সংক্রান্ত ২৬টি, ফিটনেস সংক্রান্ত ৯টি অন্যান্য ১২টি মামলা করা হয়েছে।

মোহনপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, আগস্ট মাসে থানায় মোট ১৯টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে মাদক আইনে নয়টি, সড়ক আইনে পাঁচটি, অন্যান্য আইনে তিনটি, চুরির ঘটনায় একটি এবং নারী ও শিশু নির্যাতন-সংক্রান্ত একটি মামলা রয়েছে।

সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল মহলের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। আইন শৃঙ্খলা সভা শেষে মাসিক সমন্বয় সভা ও তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষন সভা অনুষ্ঠিত হয়েছে।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

রাজশাহীর মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহীর মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬