রাজশাহী-৬: ধানের শীষের বড় জয়, ৫৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী আবু সাইদ চাঁদ

  • Reporter Name
  • Update Time : ১২:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫ Time View

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বড় জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সঙ্গে ৫৫ হাজার ৭০৭ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

ভোট গণনার চূড়ান্ত ফলাফল অনুযায়ী, আবু সাইদ চাঁদ তার ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন মোট ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা নাজমুল হক ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।

সাধারণ ভোটের পাশাপাশি পোস্টাল ব্যালটেও দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। তবে পোস্টাল ব্যালটে নাজমুল হক সামান্য এগিয়ে ছিলেন। তিনি পেয়েছেন ১ হাজার ৫০৫ ভোট, আর আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১ হাজার ৩১৩ ভোট।

আবু সাঈদ চাঁদ রাজশাহী জেলা বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারি ও বর্তমান আহ্বায়ক। তার এই বিজয়কে স্থানীয় রাজনীতিতে বিএনপির শক্তিশালী অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফলাফল ঘোষণার পর আবু সাইদ চাঁদের সমর্থকরা এলাকায় আনন্দ মিছিল বের করেন।

বিজয় পরবর্তী এক প্রতিক্রিয়ায় আবু সাইদ চাঁদ বলেন,এই জয় বাঘা-চারঘাটের সাধারণ মানুষের জয়। অবহেলিত এই জনপদের উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করব।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

রাজশাহী-৬: ধানের শীষের বড় জয়, ৫৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী আবু সাইদ চাঁদ

error: Content is protected !!

রাজশাহী-৬: ধানের শীষের বড় জয়, ৫৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী আবু সাইদ চাঁদ

Update Time : ১২:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬