Dhaka ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগর সীমান্তে চিংড়ী পোনাসহ দুই কথিত চোরাকারবারি আটক

শ্যামনগর সীমান্তে কথিত দুই পেশাদার চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে নিদয় বর্ডার আউটপোষ্ট (বিওপি’র) হাবিলদার খাইরুল ইসলামের নেতৃত্বে পরানপুর ব্রীজের উপর থেকে তাদের আটক করা হয়।
আটকতৃরা হলো, শ্যামনগর উপজেলার কালিঞ্চী গ্রামের আকবর তরফদারের ছেলে আব্দুল্যাহ তরফদার(৩৪) এবং পরানপুর গ্রামের জলিল মোড়লের ছেলে মিজানুর রহমান (২৭)।

হাবিলদার খাইরুল ইসলাম জানান, ভারত থেকে অবৈধভাবে বাগদা চিংড়ী রেনু পোনা আনার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তল্লাশি করে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ১৩ প্যাকেট বাগদা রেনু পোনা, ২টি মোটর সাইকেল, ভারতীয় সিম ও ২টি মোবাইল জব্দ করা হয়।

মালামাল সহ চোরাকারবীদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, আটকতৃদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব তিথি উপলক্ষে মেলায় মোটরসাইকেল গ্যারেজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা, সার্বিক পরিচালনায় সাজ্জাদ হোসেন মলিন

error: Content is protected !!

শ্যামনগর সীমান্তে চিংড়ী পোনাসহ দুই কথিত চোরাকারবারি আটক

Update Time : ০৩:০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১