Dhaka ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘বৃক্ষ রোপণে সাজাবো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী জেলার প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর তালাইমারীস্থ মেট্রো প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শাহজামান খান। অনুষ্ঠানের প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের মাঝের গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা রূপরেখার মধ্যে অনেক দফা বাস্তবায়ন করা হয়েছে। আমরা জনগণের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।”

তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ শুধু পরিবেশকে সুরক্ষা দেয় না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। প্রাণিসম্পদ প্রতিষ্ঠানগুলোর আঙিনা ও খালি জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি এসব প্রতিষ্ঠানকে আরও নান্দনিক ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতাউর রহমান।

কর্মসূচির আওতায় রাজশাহী জেলার প্রাণিসম্পদ দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আঙিনা এবং খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধন এবং সবুজায়ন কার্যক্রমকে আরও জোরদার করার পাশাপাশি প্রাণিসম্পদ খাতের প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

আড়ানীতে প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে জার্সি উপহার দিলেন শামীম সরকার

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Update Time : ০৬:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬