Dhaka ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী জেলার বিভিন্ন  উপজেলায় আমন মৌসুমে সার নিয়ে  কৃষকের  মাঝে নানান অভিযোগ

রাজশাহী জেলার বিভিন্ন  উপজেলায় আমন মৌসুমে সার নিয়ে  কৃষকের  মাঝে নানান অভিযোগ দেখা দিলেও মোহনপুর উপজেলার চিত্র ভিন্ন।মোহনপুর একটি কৃষি অধ্যুষিত  উপজেলা। এই উপজেলায়  ধান,পান,ভুট্টা,আলু সহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের উর্বর ভূমি হিসেবে খ্যাতি রয়েছে। এই উপজেলায় সার, বিষ, কীটনাশক এর সুষম বন্টনের প্রচেষ্টায় তৎপর উপজেলা কৃষি অফিস। মোহনপুর কৃষি অফিসের সার্বক্ষণিক তদারকির মাধ্যমে সার  সরবরাহে দায়িত্বশীল  ডিলারগণ। এজন্য ফসল  উৎপাদনে  কৃষকরা স্বস্তিতে রয়েছেন বলে সংশ্লিষ্টদের দাবি।
সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর অন্যতম কৃষি অধ্যুশিত উপজেলা মোহনপুর। এই উপজেলায় ধান, পান, ভুট্টা, আলু সহ বিভিন্ন সবজি ফসল উৎপাদন হয়। এর সাথে যুক্ত হয়েছে বাণিজ্যিক মাছ চাষ। এ কারণে সারা বছর সারের চাহিদা বেশি থাকে। স্থানীয় চাহিদা অনুযায়ী সার  বরাদ্দ ও বিক্রয় ব্যবস্থা স্বাভাবিক রাখতে মোহনপুর কৃষি অফিসের তদারকি লক্ষণীয়।
উপজেলা কৃষি অফিসের সূত্র মতে, চলতি মৌসুমে আমন ধানের আবাদ হয়েছে, ৪১০০ হেক্টর জমিতে। আমন মৌসুমে আগস্ট মাসের বরাদ্দকৃত সারের পরিমাণ, ইউরিয়া -৫৫০ মে,টন,টিএসপি-৮০ মে,টন, ডিএপি-২২০ মে,টন,এমও পি -১১০ মে টন,বরাদ্দকৃত সার কৃষকের মাঝে সরবরাহ অব্যাহত রয়েছে। আজ মাসের ২৫ তারিখ এ পর্যন্ত ইউরিয়া -১৮৫ টন,ডিএপি -২৫ টন,টিএসপি-১৫ টন,এমওপি-৩৬ টন,মজুদ রয়েছে। তবে বাণিজ্যিকভাবে পুকুরে ও বিলে মাছ  চাষ করায় কিছুটা ডিএপি ও টিএসপি সারের চাহিদা রয়েছে। ইতোমধ্যে আমন ধান রোপন করা সম্পন্ন  হয়েছে। উপরি প্রয়োগের জন্য প্রয়োজনীয় সার মজুদ রয়েছে।
উল্লেখ্য, মোহনপুর উপজেলায় ৭ জন বিসিআইসি সার ডিলার নিযুক্ত রয়েছেন। উপজেলা ধুরইল ইউনিয়নে মেসার্স আল-হেরা ট্রেডার্স, ঘাসিগ্রাম ইউনিয়নে মেসার্স মোশারফ ট্রেডার্স, রায়ঘাটি ইউনিয়নে মেসার্স রহমান ট্রেডার্স, জাহানাবাদ ইউনিয়নে মেসার্স ইউসুফ ট্রেডাস, বাকশিমইল  ইউনিয়নে মেসার্স সোহেল ট্রেডার্স, মৌগাছি ইউনিয়নে মেসার্স মহসিন ট্রেডার্স, ও কেশরহাট পৌরসভায় মেসার্স ওসমান এন্ড সন্স ট্রেডাস সরকারের নিয়ম অনুযায়ী রাসায়নিক সার বিক্রি করে আসছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়াও  মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স, মেসার্স এ আর এন্টার প্রাইজ , মেসার্স সরদার ট্রেডার্স , মেসার্স শফিকুল ট্রেডার্স, মেসার্স এস এম এগ্রো সীডস, মেসার্স সরদার এন্টারপ্রাইজ, মেসার্স মিম এন্টারপ্রাইজ, মেসার্স অদিতি এন্টারপ্রাইজ, মেসার্স সাব্বির বীজ ভান্ডার, মেসার্স শামসুল ট্রেডাস, মেসার্স সুমাইয়া ট্রেডার্স, মেসার্স ভাই ভাই ট্রেডার্স, মেসার্স বকুল ট্রেডার্স, মেসার্স আশা ট্রেডার, মেসার্স চাষী খুশি এন্টারপ্রাইজ, মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স ও মেসার্স রূপসী বাংলা এন্টারপ্রাইজ সহ ১৮ টি বিএডিসি সার ডিলার রয়েছেন। উপজেলায় মোট -২৫ জন সার ডিলারের মাধ্যমে কৃষকদের মাঝে সার সরবরাহ করে আসছেন।
বাকশিমইল ইউনিয়নের বাকশিমইল গ্রামের কৃষক এনামুল বলেন চার বিঘা জমিতে আমন ধানের চাষ করেছি, ডিলারের দোকান থেকে সরকারি মূল্যে সার পেয়েছি, সার পেতে কোন সমস্যা হয়নি।
ধুরইল ইউনিয়নের কৃষক মোতালেব বলেন আমি আড়াই বিঘা জমিতে আমন ধান চাষ করেছি ডিলারের কাছ থেকে ন্যায্য মূল্যে  সার পেয়েছি।
কেশর  হাট পৌরসভার ধামিন নওগাঁ গ্রামের কৃষক শমশের জানান আমাদের সার পেতে কোন সমস্যা হচ্ছে না, সরকারি মূল্যে সার পাচ্ছি।
জাহানাবাদ ইউনিয়নের জাহানাবাদ গ্রামের কৃষক মুসলেম আলী বলেন আমরা সার ঠিকভাবে এবং সরকারি মূল্যে পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে ডিএপি সারের সংকট হচ্ছে।
বাকশিমইল উনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স সোহেল ট্রেডাসের  কর্ণধার, মো:আনোয়ার হোসেন সরকার এর সাথে কথা হলে তিনি জানান মোহনপুরে নিযুক্ত সকল সার ডিলারগণ সরকার ও উপজেলা কৃষি অফিসের  সকল নির্দেশনা মেনে  সার বিক্রি করে থাকেন। উপজেলা কৃষি অফিসার মহোদয় সার্বক্ষণিক মনিটরিং করেন, এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
মোহনপুর উপজেলার সার ডিলার সমিতির সভাপতি ও জাহানাবাদ ইউনিয়নের বিসিআইসির সার ডিলার ইউসুফ আলী জানান সরকারি বরাদ্দের প্রাপ্ত সার কৃষকদের নামে তালিকা রেজিস্ট্রেশন করে সঠিকভাবে বিক্রয় করা হয়। এবং মোহনপুর উপজেলার ডিলারদের কাছে  প্রয়োজনীয় যথেষ্ট সার  রয়েছে। এবং এখন পর্যন্ত  সারের কোন সারের কোন সংকট  নেই।
এ বিষয়ে জানতে চাইলে মোহনপুর উপজেলা কৃষি অফিসার মো:কামরুল ইসলাম বলেন, আমার উপজেলায় সার নিয়ে কোন অনিয়ম হওয়ার সুযোগ নেই। ভরা আমন ধানের মৌসুমে উপরি প্রয়োগের প্রয়োজনীয় সার  মজুদ আছে। এবং সামনের মাসের বরাদ্দকৃত সার  ইতোমধ্যে পেয়ে গেছি। আশা করি সার নিয়ে কোন সংকট হবে না।
Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

রাজশাহী জেলার বিভিন্ন  উপজেলায় আমন মৌসুমে সার নিয়ে  কৃষকের  মাঝে নানান অভিযোগ

Update Time : ০২:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬