শিরোনাম :
আইজিপি’র দায়িত্ব গ্রহণ করলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম
আইজিপি’র দায়িত্ব গ্রহণ করলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম শুক্রবার (৩০ সেপ্টেম্বর, ২০২২) অপরাহ্নে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল
আইজিপি ড. বেনজীর আহমেদকে আনুষ্ঠানিক বিদায়
আইজিপি ড. বেনজীর আহমেদকে আনুষ্ঠানিক বিদায় বর্ণাঢ্য কর্মজীবন শেষে আজ (৩০ সেপ্টেম্বর ২০২২) স্বাভাবিক অবসরে গেলেন বিদায়ী ইন্সপেক্টর জেনারেল অব
শারদীয় দুর্গাপূজা-২০২২ উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা-২০২২ উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে অদ্য
যুদ্ধ বন্ধ করুন জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্কট ও বিরোধ নিরসনে সংলাপের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণ বিশ্ব গড়তে অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ ও নিষেধাজ্ঞা
মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা
মালদ্বীপে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চালু করেছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়। শনিবার (২১ মে) মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের এক জরুরি বিজ্ঞপ্তিতে বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিটহীন বাংলাদেশিদের অনুমোদন পেতে জরুরি ভিত্তিতে আবেদন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যাদের বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট নাই তাদেরকে দ্রুততার সঙ্গে ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করে মালদ্বীপে বৈধভাবে কাজ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বৈধকরণ প্রক্রিয়ার সুযোগে যদি কেউ বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ না করেন, তবে তার বিরুদ্ধে মালদ্বীপের আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ আবেদনের প্রক্রিয়া উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমানে আপনি যেখানে কাজ করছেন সেই মালিককে ইকনোমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে আবেদন করতে হবে।” কোনো তথ্য প্রয়োজন হলে অফিস সময়ে অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের ফোন নম্বর (১৫০০) বা ইমেইল (xpat@1500help.mv) কিংবা বাংলাদেশ হাইকমিশনের ফোন (৩৩২০৮৫৯) অথবা ভাইবারে (৭৬১৬৬৩৬) যোগাযোগ করতে বলা হয়েছে। পর্যটন নির্ভর অর্থনীতির দেশ মালদ্বীপে বর্তমানে বৈধ-অবৈধ মিলিয়ে মোট কতজন বাংলাদেশি কর্মী কাজ করছেন তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ৮০ হাজারের মতো প্রবাসীকর্মী দেশটিতে রয়েছেন বলে গত বছরের ফেব্রুয়ারিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাতে দেশটিতে বাংলাদেশের তৎকালীন হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান জানান, ২০১৯ সালে এক লাখ ১০ হাজার ৮৪ জন বাংলাদেশি কর্মী মালদ্বীপে ছিল।
উন্নয়ন পরিকল্পনা বুঝে-শুনে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশের একেক এলাকা বৈশিষ্ট্য যে একেক রকম, সে কথা মনে করিয়ে দিয়ে সে অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা সাজানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় তিনি বলেন, ‘বাংলাদেশটাকে চিনতে হবে, জানতে হবে। বাংলাদেশের কিন্তু একেক এলাকা একেক রকম, এটাও মাথায় রাখতে হবে। সেটা মাথায় রেখেই আপনাদের কাজ করতে হবে।’ সরকারের শতবর্ষী মহাপরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে গঠিত ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের প্রথম সভায় এ কথা বলেন শেখ হাসিনা। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি নীতিমালা তৈরি কথা জানিয়ে তিনি বলেন, ‘ডেল্টা প্ল্যানটা যদি আমরা ভালোভাবে একটা গাইডলাইন তৈরি করে প্ল্যান ভালোভাবে বাস্তবায়ন করতে পারি, আর যেহেতু এটা ২১০০ সাল পর্যন্ত, তাই সময়ের সাথে এটা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন করতে হবে। সেইভাবেই কিন্তু আমাদের সমস্ত প্ল্যান হাতে নিতে হবে, নিয়ে আমরা কাজ করতে পারব।’ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সে বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করব।’ সরকারপ্রধান বলেন, ‘আমি মনে করি যে, ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের সভা থেকে একটা ভালো… যেসব এজেন্ডাগুলো আছে তার বিষয়ে ভালো একটা সুপারিশমালা যাবে। পরিকল্পনা বাস্তবায়নটা কীভাবে আমরা করতে পারি সেটা ত্বরান্বিত হবে এবং বাস্তবমুখী পদক্ষেপ কীভাবে নেব সেটাও আমাদের চিন্তা করতে হবে। সেইভাবে আমাদের এগুতে হবে।’
আইইবি হতে আজীবন সম্মাননা পেলেন প্রকৌশলী ড. লৎফর রহমান
রমনায় আইইবি সদর দফতরের অডিটোরিয়ামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সময়ে নেতৃত্বদানকারী কৃতি প্রকৌশলীদের আজীবন ও মরণোত্তর
মাঙ্কিপক্স: শাহজালাল বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি
মাঙ্কিপক্সের বিস্তার রোধে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জরি করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম। রোববার (২২ মে) গণমাধ্যমকে তিনি এই তথ্য জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে সন্দেহভাজন কোনো রোগী শনাক্ত হয়নি।
র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন সিনেটরদের অনুরোধ মোমেনের
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সংস্থাটির সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করা হবে বলে প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। বুধবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। এদিন মার্কিন সিনেটর চাক শুমারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে তিনি বঙ্গবন্ধুর দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার বিষয়টি উত্থাপন করেন। এ বিষয়ে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতার সহায়তা প্রত্যাশা করেন তিনি। বৈঠকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ ককাস পুনরুজ্জীবিত করার জন্য সিনেটরকে প্রস্তাব দেন তিনি।
ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রযুক্তি আমাদের যেমন সুযোগ সৃষ্টি করে দেয়, অনেক সময় সমস্যাও সৃষ্টি করতে পারে। সেদিক থেকে নিরাপত্তার দিকটা আমাদের আরও নতুন ভাবে চিন্তা করতে হবে। নিরাপত্তার দিকটাতেও খুব বেশি নজর দিতে হবে এখন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) গণভবনে ‘ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স’ এর তৃতীয় সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির উৎকর্ষতা প্রতিদিনই বাড়তে থাকবে। প্রতিদিনই কিন্তু নতুন নতুন চিন্তা আসবে। আমি এখন হয়তো ভাবছি এটা বোধহয় প্রযোজ্য, কিন্তু সেটা সামনে আরও যাবে। আমাদের সব সময় ওইভাবে মাথায় রাখতে হবে।
বছরের শেষে চালু হবে পদ্মাসেতু: প্রধানমন্ত্রী
বহুল কাঙ্ক্ষিত নির্মাণাধীন পদ্মাসেতু চলতি বছরের শেষ নাগাদ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



















