কেশবপুরে করোনার টিকা নিয়ে ফেরার পথে বখাটেদের মারপিটে ২০ ছাত্রী আহত

কেশবপুরে মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাসের টিকা নিয়ে বাড়ি ফেরার পথে বখাটেদের মারপিটে ২০ ছাত্রীসহ ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে জুই বিশ্বাস নামে এক ছাত্রীর পা ভেঙ্গে গেছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ছাত্রীদের রক্ষা করতে এগিয়ে আসলে বখাটেরা পাঁজিয়া ইউনিয়ন পরিষদের এক গ্রাম পুলিশকেও মারপিট করে। পুলিশ এ ঘটনায় ২ যুবককে আটক করেছে। আটককৃতরা হলেন, উপজেলার পাঁজিয়া এলাকার যুবক এখলাছ (২৬) ও খায়রুল ইসলাম (২৫)। এলাকাবাসী জানায়, উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৭৮ জন ছাত্রীকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার জন্য বাসে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। দুপুরে ছাত্রীদের টিকা দেওয়া শেষে বাসে ফেরার পথে কেশবপুর-কলাগাছি সড়কের পাঁজিয়া এলাকায় বখাটেদের সঙ্গে বাস চালকের কথাকাটিকাটি হলে গাড়ি আটকিয়ে দেয়। পরে ওই বখাটেরা বাসে ঢুকে চালকের সঙ্গে খারাপ আচরণ ও মারধর করতে থাকলে শিক্ষকরা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা শিক্ষকসহ ছাত্রীদের এলোপাতাড়িভাবে মারপিট শুরু করে। হামলার সময় অনেক ছাত্রী ভয় পেয়ে গাড়ির ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলে। কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার ব্রহ্ম বলেন, বখাটেদের হামলায় বিদ্যালয়ের ছাত্রী জুই বিশ্বাস, ইয়াসমিন, প্রিয়া মন্ডল, সাথী বাইন, সিনথিয়া খাতুন, রুবাইয়া খাতুন, শ্রাবণী মন্ডল, তহমিনা খাতুনসহ ২০ জন ছাত্রী আহত হয়েছে। এর মধ্যে আহত জুই বিশ্বাসের ডান পা ভেঙ্গে গেছে। তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পায়ে ব্যান্ডেজ করানো হয়েছে। এছাড়া ওই হামলায় বাসে ছাত্রীদের সঙ্গে থাকা শিক্ষক উজ্জল বৈরাগী, মহেন্দ্র নাথ বাইন ও রাখি ঢালী আহত হন। হামলার সময় পাঁজিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ লিয়াকত আলী ঠেকাতে এগিয়ে এলে তাকেও বখাটেরা মারপিট করে আহত করে।আহত গ্রাম পুলিশ লিয়াকত আলী বলেন, বখাটেদের হাত থেকে ছাত্রীদের রক্ষা করতে ছুটে এলে বখাটেরা তাকে কিল ও ঘুষি মেরে রাস্তার উপর ফেলে দেয়। পড়ে গিয়ে বাম পায়ের গুড়ালির নিচে কেটে গিয়ে তিনি আহত হন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট থেকে খবর পেয়ে আইনানুগ ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার ব্রহ্ম বলেন, এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে উপজেলার পাঁজিয়া এলাকার এখলাছ ও খায়রুল ইসলাম নামে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

বাগমারা (৪) আসনের ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী

error: Content is protected !!

কেশবপুরে করোনার টিকা নিয়ে ফেরার পথে বখাটেদের মারপিটে ২০ ছাত্রী আহত

Update Time : ১০:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২