মহান স্বাধীনতা দিবসে মোহনপুর মডেল প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পন

  আজ ২৬ মার্চ, ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। পরাধীনতার শিকল ভাঙার অদম্য আকাঙ্খাক্ষায় এ দিন প্রাণপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার মুক্তিকামী বীরেরা। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার অঙ্গীকার নিয়ে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মোহনপুর মডেল প্রেসক্লাব যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেন।১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির বিরুদ্ধে পাকিস্তান দখলদার বাহিনীর হত্যাযজ্ঞের পর গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩০ লাখ মানুষের প্রাণ এবং দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।আজ ২৬ মার্চ প্রভাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মোহনপুর মডেল প্রেসক্লাব সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চত্বরের শহীদ বেদীতে।এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সানওয়ার হোসেন, থানা কর্মকর্তা ওসি মোহা. তৌহিদুল ইসলাম, মোহনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল আলম সোহেল, সাধারণ সম্পাদক মোঃ শাহিন সাগর, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মামুন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আজাদ আলী, মোঃ আলাউদ্দিন মন্ডল, ডিএস এম পিন্টু, সাদিকুল ইসলাম প্রমুখ।
Tag :
About Author Information

admin

জনপ্রিয়

মোহনপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে মায়ের মাথায় আঘাত

error: Content is protected !!

মহান স্বাধীনতা দিবসে মোহনপুর মডেল প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পন

Update Time : ০২:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২