শিরোনাম :
বাংলাদেশের অবস্থানে সন্তোষ রাশিয়ার
জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেন আগ্রাসন শীর্ষক রেজ্যুলেশনে বাংলাদেশ ভোট দেওয়া থেকে বিরত থাকায় সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাস্কি। বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউক্রেন যুদ্ধ নিয়ে ঢাকায় রাশিয়ান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সন্তোষ প্রকাশ করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে, তাতে রাশিয়া সন্তুষ্ট। বহিরাগত চাপ থাকা সত্ত্বেও ভোটাভুটিতে বাংলাদেশ যে নিরপেক্ষ অবস্থান নিয়েছে, এতে বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞ।
একুশে পদকপ্রাপ্তদের রাষ্ট্রপতির শুভেচ্ছা
একুশে পদক- ২০২২ প্রাপ্তদের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘ভাষাশহীদদের গৌরবদীপ্ত আত্মত্যাগের স্মৃতিবাহী দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সরকার বাংলাদেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট নাগরিকদের প্রতিবছর একুশে পদক দিয়ে আসছে।’ রোববার (২০ ফেব্রুয়ারি) ‘একুশে পদক-২০২২’ উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘ভাষা-সাহিত্য-সংস্কৃতি, শিল্প, সমাজ, গণমাধ্যম প্রভৃতি ক্ষেত্রে নিবেদিতপ্রাণ যেসব খ্যাতিমান বিশিষ্ট নাগরিক ‘একুশে পদক ২০২২’ পেয়েছেন, তাদের আমি আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’ তিনি বলেন, ‘মহান ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। ভাষা আন্দোলনের মধ্যদিয়েই বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি ১৯৪৮ সালে মাতৃভাষার দাবিতে গঠিত ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’-এর নেতৃত্ব দেন। আমি ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনসহ আমাদের স্বাধীনতা অর্জনের দীর্ঘ সংগ্রামে অমর শহীদদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্ৰদ্ধা। ২১ শে ফেব্রুয়ারিকে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। আমাদের মাতৃভাষা দিবস আজ বিশ্বের প্রতিটি মানুষের মায়ের ভাষাকে সম্মান জানানোর উৎসবে পরিণত হয়েছে।’
সার্চ কমিটির সভা বিকেলে, চূড়ান্ত হতে পারে ১০ নাম
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক রোববার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আজকের বৈঠকে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য চূড়ান্ত ১০ জনের তালিকা প্রস্তুত করা হতে পারে বলে কমিটি সূত্র জানিয়েছে। এর আগে শনিবার (১৯ ফেব্রুয়ারি) কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সার্চ কমিটিতে জমা পড়া ৩২২ জনের নামের তালিকা থেকে ২০ জনকে বাছাই করা হয়। ২০ জনের সংক্ষিপ্ত এ তালিকা থেকে চূড়ান্ত ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি চূড়ান্ত তালিকা থেকে একজনকে ‘প্রধান নির্বাচন কমিশনার’ এবং চারজনকে ‘নির্বাচন কমিশনার’ পদে নিয়োগ দেবেন। বৈঠকে সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সার্চ কমিটির এ সিদ্ধান্তের বিষয়টি সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফীন।
কবি কাজী রোজীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বিশিষ্ট কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, কবিতার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারে তার সাহসী ভূমিকা স্মরণীয় থাকবে। ওই শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে ২টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কাজী রোজী।
২৪ জন বিশিষ্ট ব্যক্তির হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
২৪ জন বিশিষ্ট ব্যক্তির হাতে ‘একুশে পদক ২০২২’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মানিত ২৪ ব্যক্তিকে এবার একুশে পদকে ভূষিত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে এককালীন নগদ ৪ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র পেয়েছেন। এ বছর ভাষা আন্দোলন বিভাগে দুই জন, মুক্তিযুদ্ধে চার জন, শিল্পকলা (শিল্প, সংগীত ও নৃত্য) বিভাগে সাতজন, সমাজসেবা বিভাগে দুই জন, ভাষা ও সাহিত্যে দুই জন, গবেষণায় চার জন এবং সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষায় একজন করে পুরস্কার পেয়েছেন। এবার যারা একুশে পদক পেয়েছেন তারা হলেন— ভাষা আন্দোলনের ক্ষেত্রে মোস্তফা এম এ মতিন (মরণোত্তর) এবং মির্জা তোফাজ্জল হোসেন মুকুল (মরণোত্তর)। মুক্তিযুদ্ধ বিভাগে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মো. মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ এ বি এম রহমান ও আমজাদ আলী খন্দকার। নাচের জন্য মনোনীত হয়েছেন জিনাত বরকতুল্লাহ, সংগীতে নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেনু, অভিনয়ে খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন ও মাসুম আজিজ। সাংবাদিকতায় এম এ মালেক, বিজ্ঞান ও প্রযুক্তিতে মো. আনোয়ার হোসেন এবং শিক্ষায় অধ্যাপক ডা. গৌতম বুদ্ধ দাস মনোনীত হয়েছেন।
সারাদেশে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: র্যাব ডিজি
র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘শহীদ মিনার ভাঙচুর প্রতিরোধে সারাদেশে র্যাবের একাধিক টিম মোতায়েন রয়েছে। আমরা সবসময় এটি মনিটরিং করছি।’ রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, সারাদেশে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। যেকোনো পরিস্থিতিতে র্যাব প্রস্তুত আছে বলেও জানান তিনি।
২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ৬ স্তরের নিরাপত্তা
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬২
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
২০ জনের তালিকা করেছে সার্চ কমিটি, ফের বৈঠক রোববার
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার খুঁজে বের করতে পঞ্চম বৈঠকে শেষে ২০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করতে আগামীকাল পরবর্তী বৈঠকে বসবে সার্চ কমিটি। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন। সামসুল আরেফিন জানান, ‘সার্চ কমিটির বৈঠকে ২০ জনের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। রোববার সার্চ কমিটি আবার বসবে। সেখানে বাছাইয়ের পর ১০টি নাম চূড়ান্ত করা হবে।’
করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ২১৫০
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪৪ জনে।
আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার – এমপি শাহীন চাকলাদার
এমপি শাহীন চাকলাদার বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেকে উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে দিনরাত নিরসন ভাবে


















