Dhaka ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কলারোয়ার ভাদিয়ালী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী সীমান্তে বিজিবির অভিযানে একটি পিস্তল, ৯ রাউন্ড তাজা গুলি ও দুটি খালী ম্যাগজিন আটক করা হয়েছে।

৩০মে রাত ১টা ২০ মিনিটের সময় দক্ষিণ ভাদিয়ালী খালমুখ কবরস্থান নামক স্থানে অভিযান পরিচালনা করে এ অস্ত্র আটক করা হয়।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি এর অপারেশন অফিসার মেজর রেজা আহমেদ এর নেতৃত্বে শনিবার রাতে কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী খালমুখ কবরস্থান নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১টি ৯ মিঃ মিঃ ইউএসএ পিস্তল ৯ রাউন্ড তাজা গুলি ও দুটি খালি ম্যাগজিন আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার ৮০০ টাকা। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও খালি ম্যাগজিন কলারোয়া থানায় জমা দেয়া হয়েছে।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সেমিনার রুমে এসি সংযোজন উদ্বোধন

error: Content is protected !!

কলারোয়ার ভাদিয়ালী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার

Update Time : ০৮:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১