মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মহম্মদপুর থানায় নতুন ওসির যোগদান বাঘা থানার নতুন ওসি সেরাজুল হককে ইউএনও শাম্মী আক্তারের ফুলেল শুভেচ্ছা বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন বেশি দামে সার বিক্রি ও ভাউচার অনিয়ম: মহম্মদপুরে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা রাজশাহী সারদায় ডিআইজি এহসানুল্লাহকে পালাতে সহায়তা-কে এই অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ? ডুমুরিয়ায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত রাজশাহীতে হেরোইন আত্মসাতে বাহককে হত্যা :মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চার্জশিট মোহনপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন ফাহিমা বিনতে আখতার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত জাম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা সিটি ইন হোটেলে চ্যানেল এস সেভেন-এর আত্মপ্রকাশ মোহনপুর থানার নতুন ওসি,এস এম মঈনুদ্দীন, রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে স্মরণ মোহনপুর গ্রামের নারীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য দোয়া চাইলেন মোহনপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত মহম্মদপুরের বিনোদপুর রাধাগোবিন্দ মন্দিরে গ্রিল কেটে চুরি দৈনিক মাগুরার কথা নিউজ পোর্টালের সম্পাদক আশিষ সাহার আজ জন্মদিন আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় ‘তারুণ্যের সমাবেশ’ রূপ নিলো আবেগঘন প্রার্থনায় আম জনতার তারেক এবং মশিউজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

করোনায় দুই ডোজ টিকা নিলে মদে ১০% ছাড়!

আন্তর্জাতিক নিউজ ডেক্স সারা বিশ্ব / ৬৬২ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৩:৫১ পূর্বাহ্ণ

ভারতের মধ্যপ্রদেশে করোনাভাইরাস টিকার দুই ডোজ টিকা নিলেই মিলছে ১০ শতাংশ কম টাকায় মদ কেনার সুযোগ। প্রদেশটির কর্মকর্তা টিকাগ্রহণে সাধারণ মানুষদের উৎসাহ দিতে অভিনব এই ছাড় দিচ্ছে মদে।

প্রদেশটির মান্দসৌর জেলার শুল্ক বিভাগ জানিয়েছে, চলমান টিকা কার্যক্রমকে বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি আজ বুধবার থেকেই কার্যকর হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়েছে, আজ থেকে করোনাভাইরাস টিকার দু’টি ডোজ নেওয়ার সনদ দেখালে মান্দসৌর শহরের তিনটি দোকানে ১০ শতাংশ ছাড়ে মদ পাওয়া যাবে। জেলা প্রশাসনের আশা, এ উদ্যোগের ফলে মদ্যপানকারীদের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা বাড়বে।

এ বিষয়ে প্রদেশটির শুল্ক কর্মকর্তা অনিল সাচান হিন্দুস্তান টাইমসকে বলেন, করোনার দুই ডোজ টিকার প্রমাণপত্র দেখিয়ে যে কেই ১০ শতাংশ ছাড়ে সীতামাউ ফাটক, ভুনিয়াখেডি ও পুরাতন বাস স্ট্যান্ড- এই তিনটি দোকান থেকে মদ নিতে পারবেন।

প্রদেশটির প্রশাসনিক মহলের দাবি, গুণগতভাবে ভালো মদের দাম কমে যাওয়ার ফলে সুরাপ্রেমীদের মধ্যে চাহিদা বাড়বে। ফলে বাড়তি মদ বিক্রি হবে। বিভিন্ন ধরনের মদের ক্ষেত্রে যে পরিমাণ দাম কমানো হয়েছে, তা পুষিয়ে যাবে।

পাশাপাশি ভিন্ন রাজ্য থেকে বেআইনিভাবে মদ নিয়ে আনার প্রবণতায় লাগাম পড়লেই রাজ্যে বিদেশি মদের বিক্রি বৃদ্ধি পাবে। যা রাজ্যের কোষাগারের পক্ষে ভালো। একই কারণ দেখিয়ে আমদানিকৃত বিদেশি মদের উৎপাদন শুল্ক ১৫০ শতাংশ কমিয়েছে মহারাষ্ট্র সরকার।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!