মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মহম্মদপুর থানায় নতুন ওসির যোগদান বাঘা থানার নতুন ওসি সেরাজুল হককে ইউএনও শাম্মী আক্তারের ফুলেল শুভেচ্ছা বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন বেশি দামে সার বিক্রি ও ভাউচার অনিয়ম: মহম্মদপুরে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা রাজশাহী সারদায় ডিআইজি এহসানুল্লাহকে পালাতে সহায়তা-কে এই অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ? ডুমুরিয়ায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত রাজশাহীতে হেরোইন আত্মসাতে বাহককে হত্যা :মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চার্জশিট মোহনপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন ফাহিমা বিনতে আখতার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত জাম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা সিটি ইন হোটেলে চ্যানেল এস সেভেন-এর আত্মপ্রকাশ মোহনপুর থানার নতুন ওসি,এস এম মঈনুদ্দীন, রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে স্মরণ মোহনপুর গ্রামের নারীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য দোয়া চাইলেন মোহনপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত মহম্মদপুরের বিনোদপুর রাধাগোবিন্দ মন্দিরে গ্রিল কেটে চুরি দৈনিক মাগুরার কথা নিউজ পোর্টালের সম্পাদক আশিষ সাহার আজ জন্মদিন আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় ‘তারুণ্যের সমাবেশ’ রূপ নিলো আবেগঘন প্রার্থনায় আম জনতার তারেক এবং মশিউজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

কেশবপুরে আগুন লেগে পেট্রোলের দোকান পুড়ে ছাই

আজিজুর রহমান,কেশবপুর (যশোর)প্রতিনিধি / ৩৯৩ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১০:৪৭ অপরাহ্ণ

কেশবপুরে আগুন লেগে একটি পেট্রোলের দোকান ভষ্মিভ‚ত হয়ে গেছে। উপজেলার পাঁজিয়া বাজারে শুক্রবার দুপুরে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে ওই দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া বাজারে ব্যবসায়ী কানাই লাল কানুর পেট্রোলের দোকানে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় দোকানে থাকা পেট্রোলের ড্রামে আগুন ধরে মালামালসহ দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে এলাকার লোকজন ও পাশের মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সর্বস্ব পুড়ে ছাই হতে দেখে ব্যবসায়ী কানাই লাল কানু হতভম্ব হয়ে পড়েন। পাঁজিয়া বাজার কমিটির সভাপতি শফিকুল ইসলাম মুকুল বলেন, বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুন লেগে ওই দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ব্যবসায়ীর ব্যাপক ক্ষতি হয়েছে।পাঁজিয়া বিট পুলিশিং কর্মকর্তা ও উপপরিদর্শক তাপস কুমার রায় বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করা হয়। মণিরামপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আবু আহছান বলেন, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়। মালিক সূত্রে জানা গেছে, দোকান পুড়ে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!