শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

কেশবপুরে মেশিনারিজ গোডাউন পুড়ে ভষ্মিভূত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩৬৬ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১১:২৫ অপরাহ্ণ

কেশবপুরে অগ্নিকান্ডে এক ব্যবসায়ীর একটি মেশিনারিজ গোডাউন পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। এতে তার প্রায় এক কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বেলা ১১টায় উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভরতভায়না বাজারে।
অগ্নিকান্ডের খবর পেয়ে কেশবপুর ও ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনায় বাজারের অন্য ব্যবসায়ীদের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে।এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার ভরতভায়না বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ব্যবসায়ী কামরুল ইসলাম শেখের জীম মেশিনারিজের দোকানসহ গোডাউনে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যেই আগুন দোকান ও গোডাউনের ভেতর ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে থাকা মেশিনারিজ, পানির ফিটিং লাইন, মোটরসাইকেল পার্টস, অ্যালুমিনিয়াম, হার্ডওয়্যার, প্লাস্টিক এবং স্যানেটারি সামগ্রীর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কেশবপুর ও ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তারা প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব বলেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দাউ দাউ করে জ্বলার সময় বাজারের অন্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।কেশবপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লেগে ওই ব্যবসায়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দেড় ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।এ ব্যাপারে জীম মেশিনারিজের মালিক কামরুল ইসলাম শেখ বলেন, আগুন লেগে তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ১ কোটি টাকার উপর ক্ষতি হয়েছে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!