শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

কেশবপুরে লাঠি খেলা দেখতে হাজারও মানুষের ভিড়

আজিজুর রহমান,কেশবপুর (যশোর)প্রতিনিধি / ৩৭২ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ৯:০৪ অপরাহ্ণ

কেশবপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি (ঢালি) খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় রাসেল স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত লাঠি খেলা দেখতে মাঠের চারপাশে হাজারও মানুষ ভিড় জমান।
খেলা উপভোগ করার জন্য শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মাগুরা জেলার ও শ্রীপুর উপজেলার খেলোয়াড়েরা এ খেলায় অংশগ্রহণ করেন। খেলার শুরুতেই মকবুল সরদার, ইউসুফ আলী, ইয়াসিন আলী, মাসুদ, তহুর ও ফাতেমার লাঠি পরিচালনাসহ শারীরিক কসরত দেখে দর্শকরা আনন্দে মেতে ওঠেন। দীর্ঘদিন পর গ্রাম বাংলার এ খেলা দেখতে এসে উপজেলার নেপাকাটি গ্রামের অলিয়ার রহমান বলেন, বৃদ্ধদের পাশাপাশি শিশুদের লাঠি পরিচালনার দৃশ্য তাকে মুগ্ধ করেছে। স্কুল ছাত্র সাইফুল্লাহ জানায়, সে প্রথম এই লাঠি খেলা উপভোগ করছে। মাঠের পাশের মঞ্চে দাঁড়িয়ে খেলা দেখার সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জয়িতা পাল জানায়, খেলা দেখে তার খুব আনন্দ লেগেছে। কারণ হিসেবে সে উল্লেখ করে, মেয়েরা যে এ খেলা করতে পারে সেটা জানা ছিল না। উপজেলার প্রতাপপুর গ্রামের শিক্ষক আব্দুল কুদ্দুস খেলা দেখে বলেন, শিশুরা লাঠি পরিচালনা করে যুবকদের পরাজিত করার দৃশ্য অবাক করার মতো।লাঠি খেলার দল পরিচালক বাবু কুন্ডু বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্রাম বাংলার এ ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখিয়ে আসছি। এ খেলায় অংশ নিতে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা এগিয়ে আসছে। দীর্ঘ ৪৩ বছর তিনি দল পরিচালনা করে আসছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করা হয়। দর্শকেরা আনন্দের সঙ্গেই লাঠি খেলা উপভোগ করেন।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!