শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

চেয়ারম্যান ইউএনওকে জানালেন বিতরণ করেছিঃ দুর্গতরা বললেন পাইনি

সাতক্ষীরা প্রতিনিধি। / ৭৮১ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : সোমবার, ৩১ মে, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের মানিকখালি চরে পানিবন্দী অবস্থায় রয়েছে দেড়শ’ পরিবার। সরকারের পক্ষ থেকে দুর্গত মানুষদের সরকারি সহায়তার জন্য বরাদ্দ দিলেও কোন সহায়তাই পাইনি এসব মানুষরা।

আশাশুনি সদরের মানিকখালি চরের বাসিন্দা করিম মোড়লের ছেলে ইমদাদুল হক। তিনি জানান, গত ২৬ মের পর থেকে পানিবন্ধি অবস্থায় রয়েছি। সরকারি জায়গা বন্দোবস্ত নিয়ে আমরা দেড়শ পরিবার বসবাস করি। শুনেছি, দূর্গত মানুষের জন্য সরকার সাহায্য দিয়েছে তবে আমরা কিছু পাইনি। খুব কষ্টে দিন যাচ্ছে। বাড়িতে চাল ফুরিয়ে গেছে। ধারদেনা করে বাজার থেকে চাল কিনে বাড়ি যাচ্ছি। তারপর রান্না হবে, রাতে খাবো।

আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান জানান, আশাশুনি সদরে সাড়ে ৪ মেট্রিকটন চাল ও আড়াই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চাল দেয়া হয়েছে ২৮ মে। সেদিনই দূর্গতদের মাঝে বিতরণ করার কথা বলা হয়েছে চেয়ারম্যানকে। নগদ টাকা আজ রোববার (৩০ মে) উত্তোলন করার কথা ছিল সেটি কি করছে আমি জানি না। চাল বিতরণ করেছে কিনা আমার জানা নেই।

এদিকে, আশাশুনি সদর ইউনিয়নে কোন সরকারি বরাদ্দের টাকা ও চাল বিতরণ করা হয়নি। অসহায় হয়ে পড়া দিনমজুর মানুষরা ধার দেনা করে বাজার থেকে ক্রয় করে দিন পার করছেন। এসব কথা জানিয়ে আশাশুনি সদরের মানিকখালি চরের বাসিন্দা মেছের মোড়লের ছেলে জিয়াউল মোড়ল আক্ষেপ করে বলেন, দুর্গত এলাকার গরীবদের জন্য সরকার চাল, টাকা দিয়েছে শুধু শুনছি। বাস্তবে এখনো দেখিনি। আমাদের চরে বসবাস করা মানুষদের ঘরে খাবার নেই এসব কেউ দেখে না।

আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সেলিম রেজা মিলন বলেন, আমি বরাদ্দের চাল ও টাকা সোমবার থেকে বিতরণ করবো। এখনো বিতরণ করা হয়নি।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খান বলেন, আশশুনি সদরে ত্রাণ বিতরণ করা হয়নি এমন অভিযোগ বেলা ১১টার দিকে আমার কাছে এসেছে। তবে তারপর চেয়ারম্যান সাহেব আমাকে জানিয়েছে, তিনি ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করেছেন।

তিনি কোন ত্রাণ বিতরণ করেননি প্রশ্নে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, চেয়ারম্যান সাহেব বলেছিলেন তিনি বিতরণ করেছেন। তবে বিষয়টি যাচাই করা হয়নি। এখনই খোঁজ নিচ্ছি।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!