শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

নড়াইলের কালিয়ায় ১০ বিদ্রোহী প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

মোঃহাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি / ৬৭১ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪:১৬ পূর্বাহ্ণ

নড়াইলের কালিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১০ জনকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খানের স্বাক্ষরিত চিঠিতে প্রার্থীদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। বুধবার সকালে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ প্রথম আলোকে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় কালিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন নেতাদের বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছিল। সুপারিশের পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগ তাঁদের বহিষ্কার করেছে।
চিঠিতে বলা হয়েছে, দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করা আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী। দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নিয়ে তৃণমূল নেতা–কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করায় দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলাবিধি অনুযায়ী আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন থেকে ১০ জনকে সরাসরি বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতারা হলেন—জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মাহামুদুল হাসান, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মল্লিক মনিরুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান মোল্লা, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক জাকাতুর রহমান, সদস্য ও পুরুলিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম, হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী গোলাম মোহাম্মদ, কালিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোজাম্মেল হোসেন, যুবলীগ নেতা তৌরুত হোসেন, আওয়ামী লীগ নেতা মেলজার হোসেন ভূঁইয়া ও হায়দার মোল্লা। জানতে চাইলে আমিরুল ইসলাম বলেন, বহিষ্কারের বিষয়টি তিনি এখনো জানেন না। তবে তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। প্রসঙ্গত, ২৮ নভেম্বর এ উপজেলার ১২টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!