রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিককে মোবাইলে হুমকি ও যুবদলের নাম ভাঙিয়ে ভয়ভীতি বোয়ালিয়া থানায় জিডি, কঠোর হুঁশিয়ারি যুবদলের শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাগুরা বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের ৫০ ফিট নিচে পড়েছে তাকে উদ্ধার কাজ চলমান মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

নড়াইলের বড়দিয়া গৌড়ীও মঠে ৪র্থ শ্রেনীর ছাত্র শিশু সেবকের রহস্যজনক মৃত্যু!

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি / ৩৬৩ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শনিবার, ২৬ মার্চ, ২০২২, ১১:২১ অপরাহ্ণ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া গৌড়ীও মঠে রনি ত্রিপুরা (১২) নামে এক শিশু সেবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ মৃত্যু নিয়ে সচেতন মহলে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এছাড়া সে বড়দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিল। ২৫ মার্চ (শুক্রবার) দিবাগত মধ্যরাতে যে কোন সময় তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছে স্থানীয় ও সংশ্লিষ্টরা। রনি ত্রিপুরা পার্বত্য এলাকা খাগড়াছড়ি জেলার নুনছড়ি থলি পাড়া গ্রামের রঞ্জিৎ ত্রিপুরার ছেলে।
মঠে থাকা তার সহপাঠিরা জানায়, নিত্য দিনের মত রনি ত্রিপুরা রাতের খাবার খেয়ে তার ৬ জন সহপাঠিদের সাথে সদ্য নির্মিত গৌড়ীও মঠের দোতলায় ঘুমিয়ে ছিল। ভোর সাড়ে ৪/৫ টার দিকে উঠে দেখে রনি ত্রিপুরা বিছানায় নেই। অতঃপর তারা বিষয়টি সার মহারাজকে অবগত করলে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে মঠ সংলগ্ন সেমীপাঁকা ঘরের তালাবদ্ধ ৯ টি কক্ষের ৯ নম্বর কক্ষে আড়ার সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ধারনা করা হচ্ছে তালা ভেঙ্গে ভিতরে ঢুকে সে আত্মহত্যা করেছে। নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষন করেছেন।
গৌড়ীও মঠের সার মহারাজ বলেন, রাত ১০ টার দিকে আমরা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লে রাতে যে কোন সময় সে নীচেয় এসে সুইসাইড করেছে। সে খুব ভালো, সর্বদা মঠের সেবা কাজে নিয়েজিত থাকতো।এমন ঘটনা ঘটাবে এটা কল্পনাও করতে পারি নাই বলে তিনি জানান। মৃতের মা-বাবাকে বিষয়টি জানানো হয়েছে।
গৌড়ীয় মঠের সাধারণ সম্পাদক নন্দদুলাল পাল বলেন, সকালে সার মহারাজ আমাকে ফোন করে বিষয়টি জানালে এসে শুনি ওরা কয়েকজন রাতে দোতলায় একই জায়গায় শুয়ে ছিল। রাতে কখন ওই ছেলেটি নীচে এসে সুইসাইড করেছে কেউ জানতে পারেনি। এর বেশী আমি কিছু জানিনা বলে তিনি জানান।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার (ওসি) ইনচার্জ সুকান্ত সাহা বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!