মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মহম্মদপুর থানায় নতুন ওসির যোগদান বাঘা থানার নতুন ওসি সেরাজুল হককে ইউএনও শাম্মী আক্তারের ফুলেল শুভেচ্ছা বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন বেশি দামে সার বিক্রি ও ভাউচার অনিয়ম: মহম্মদপুরে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা রাজশাহী সারদায় ডিআইজি এহসানুল্লাহকে পালাতে সহায়তা-কে এই অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ? ডুমুরিয়ায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত রাজশাহীতে হেরোইন আত্মসাতে বাহককে হত্যা :মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চার্জশিট মোহনপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন ফাহিমা বিনতে আখতার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত জাম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা সিটি ইন হোটেলে চ্যানেল এস সেভেন-এর আত্মপ্রকাশ মোহনপুর থানার নতুন ওসি,এস এম মঈনুদ্দীন, রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে স্মরণ মোহনপুর গ্রামের নারীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য দোয়া চাইলেন মোহনপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত মহম্মদপুরের বিনোদপুর রাধাগোবিন্দ মন্দিরে গ্রিল কেটে চুরি দৈনিক মাগুরার কথা নিউজ পোর্টালের সম্পাদক আশিষ সাহার আজ জন্মদিন আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় ‘তারুণ্যের সমাবেশ’ রূপ নিলো আবেগঘন প্রার্থনায় আম জনতার তারেক এবং মশিউজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

বাঘায় সরকারী গুদামের ২০ মেট্রিক টন চাল জব্দ চারঘাট থেকে।

রায়হানুল সরকার বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ / ৪৩৮ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৯:৩২ অপরাহ্ণ

 

রাজশাহীর বাঘা সরকারী গুদামের চাল চারঘাট উপজেলার কাঁকড়ামারী বাজারে দুই চাল ব্যবসায়ীর গুদাম থেকে ২০ মেট্রিক টন (৬৬৭ বস্তা) জব্দ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বাঘা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে।

অভিযানে কাঁকড়ামারী বাজারের মেম্বার চাউল আড়ত থেকে ৩৬০ বস্তা এবং প্বার্শবর্তী বিলাল খাদ্য ভান্ডার থেকে ৩০৭ বস্তা চাল ও একটি ট্রাক (রেজিঃ ঢাকা মেট্রো ট- ১৪৭৫৭৯) জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেম্বার চাউল আড়তের মালিক মোস্তাকিন মেম্বার ও বিল্লাল খাদ্য ভান্ডারের মালিক শমশের আলীকে আটক করেছে পুলিশ।

বাঘা থানা পুলিশ জানায়, বাঘা খাদ্য গুদাম থেকে কালোবাজারে বিক্রি হওয়া সরকারী চাল ট্রাক যোগে প্বার্শবর্তী চারঘাট উপজেলার ব্যবসায়ীর দোকানে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বাঘা থানা পুলিশ চারঘাটের কাঁকরামারী বাজারের দুইটা চালের আড়তে অভিযান চালায়। চাল সরকারী বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় প্যাকেটজাত করার সময় দুই চালের আড়ত থেকে ২০ টন ( ৬৬৭ বস্তা) চাল জব্দ করা হয়। অভিযুক্ত দুই ব্যবসায়ী বাঘা খাদ্য গোডাউনের অসাধু চক্রের কাছে থেকে এসব সরকারি চাল কিনে বিক্রির উদ্দেশ্যে নিজ গুদামে মজুত করছিলেন বলে পুলিশ জানায়।

অভিযুক্ত মোস্তাকিন আলী ও শমসের আলী বলেন, তাঁরা দুইজন বাঘা খাদ্য গোডাউনের কর্মচারী আব্দুল হালিমের মাধ্যমে ২০ টন (৬৬৭ বস্তা) চাল কিনেছেন। ট্রাক যোগ সেই চাল আড়তে এনে সকাল থেকে সরকারী বস্তা পরিবর্তন করে বাজারে বিক্রির উদ্দেশ্যে অন্য বস্তায় প্যাকেটজাত করছিলেন।

তবে বাঘা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামসুন্নাহার বলেন, চারঘাটে সরকারী চাল আটক হয়েছে শুনেছি। তবে ওই চাল আমাদের গোডাউনের না।

এ দিকে চাল জব্দের বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম বলেন, চালগুলো গোডাউনের সরকারী চাল। কালোবাজার থেকে ওই ব্যবসায়ীরা এসব চাল কেনেন। চালের বস্তায় সরকারি সিলও আছে। কিছু বস্তা পরিবর্তনও করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই আড়তদার কে আটক করা করলাম ঘটনার স্থল হতে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সাজু বলেন,বাঘা উপজেলার সরকারি গোডাউনের চাউল চারঘাট উপজেলার কাঁকরামারি বাজারের দুজন ব্যবসায়ীর চাউলের আড়ৎ হতে উদ্ধার করা হয়েছে।
বাঘা থানায় এবিষয়ে মামলা করা দায়ের করা হবে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!