রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডুমুরিয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়  মাগুরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন সাংবাদিককে মোবাইলে হুমকি ও যুবদলের নাম ভাঙিয়ে ভয়ভীতি বোয়ালিয়া থানায় জিডি, কঠোর হুঁশিয়ারি যুবদলের শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাগুরা বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

‘ভয়াবহ মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে আফগানিস্তান’

আন্তর্জাতিক নিউজ ডেক্স সারা বিশ্ব / ৬৮৮ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪:৪১ পূর্বাহ্ণ

আফগানিস্তানে মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের দূত ডেবোরাহ লিওনস। তালেবান ক্ষমতা দখলের পর সেখানে দেখা দিয়েছে খাদ্যের ভয়াবহ সংকট এবং গত কয়েক মাসে অর্থনীতিও ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। এসব কারণকেই মানবিক বিপর্যয়ের কারণ হিসেবে চিহ্নিত করে লিওনস বলেন, এমন পরিস্থিতিতে দেশটিতে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এ নিয়ে এরইমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা বলেছেন তিনি। শীত চলে আসায় এখন আফগান জনগণের আরও বেশি বৈশ্বিক সাহায্য প্রয়োজন। অন্যথায় অসংখ্য মানুষের মৃত্যু হতে পারে বলেও সতর্ক করেন জাতিসংঘের দূত।

লিওনস বলেন, আফগান জনগণের থেকে মুখ ফিরিয়ে নেয়ার জন্য এখন কোনো আদর্শ সময় নয়। আমি নিরাপত্তা পরিষদকে বিষয়টি বলেছি। আফগানদের এখনো স্থানীয় ও বিশ্ব সম্প্রদায়ের সাহায্য দরকার।

তালেবান ক্ষমতা দখল করায় বিশ্ব আফগানদের ভুলে যাবে এমনটা যাতে না হয় সে আহ্বান জানান লিওনস। বলেন, আমাদেরকে যেভাবেই হোক আফগানিস্তানের মানবিক বিপর্যয় ঠেকাতে হবে। এই শীতে সেখানে অনেক জীবন ঝুঁকির মধ্যে পড়বে, আমাদের তাদেরকে বাঁচাতে হবে।

তালেবান ক্ষমতা দখল করার পর ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। বিদেশি সাহায্য কমে যাওয়ায় বড় খাদ্য সংকটের দিকে এগিয়ে যাচ্ছে দেশটি। আফগান নাগরিকদের ৪৭ শতাংশই খাদ্য সংকটে রয়েছে। এই সংকটের পেছনে রয়েছে, নতুন করে দেখা দেওয়া খড়া। এ বছর অন্য বছরের তুলনায় উৎপাদন অনেক কম হয়েছে। একইসঙ্গে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। সরকারি ব্যবস্থা বলতেও তেমন কিছু নেই আর।

ফলে আশঙ্কা করা হচ্ছে, সামনের মাসগুলোতে আরও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে আফগানদের। এ বছরের নভেম্বর থেকে আগামি বছরের মার্চ পর্যন্ত প্রায় ২৩ মিলিয়ন আফগানকে খাদ্য সংকটের চরম পর্যায়ের মধ্য দিয়ে যেতে হবে। অর্থাৎ জনগণের ৫৫ শতাংশই এখন ঝুঁকিতে রয়েছেন।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!