Dhaka ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল চালাতে গিয়ে গেলো প্রাণ

  • Reporter Name
  • Update Time : ০১:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
  • ৮৮৯ Time View

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর গ্রামে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাব্বির হোসেন (১৪) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন ওই গ্রামের মশিয়ার মৃধার ছেলে । সে এ মীনগ্রাম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শনিবার বিকেলে সাব্বির তার মামার মোটর সাইকেল নিয়ে বন্ধুদের সাথে নিয়ে আবাইপুর গ্রামের মাঠের রাস্তায় ঘুরতে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে সাব্বির গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শৈলকুপা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

ধূরইল আহলে হাদিস হাফিজিয়া ক্বওমী মাদ্রাসার অভাবনীয় সাফল্য: সোনামণি সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪ শিক্ষার্থীর বাজিমাত

মোটরসাইকেল চালাতে গিয়ে গেলো প্রাণ

Update Time : ০১:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০