শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের ৫০ ফিট নিচে পড়েছে তাকে উদ্ধার কাজ চলমান মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা চারঘাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা বেগম রোকয়া দিবস ২০২৫ এ “অদম্য নারী পুরস্কার”- সফল জননীর সম্মাননা পেলেন করিমুন নেছা মাগুরার শ্রীপুরে পানি উন্নয়নের সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে মোহনপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা শ্যামনগরে কৃষক নেতৃত্বে দেশীয় ধান রক্ষায় মাঠ দিবস অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করোনা শনাক্তের হার ৫৭.৩৫ শতাংশ

মোঃআলাউদ্দীন মন্ডল রাজশাহী / ৫৭৮ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২, ১২:২৭ পূর্বাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ৬৮টি নমুনা পরীক্ষা করে ৩৯ জনেরই নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাতে রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি প্রশাসনের নির্দেশ অনুসরণের অনুরোধ জানিয়েছেন তিনি।বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক তবিবুর রহমান প্রধান দ্য ডেইলি স্টারকে জানান, গত মঙ্গলবার ও বুধবার আমরা পিসিআর ল্যাব টেস্টের জন্য ৬৮টি নমুনা সংগ্রহ করেছিলাম। এর মধ্যে ৩৯টি ফলাফল পজিটিভ এসেছে। যা মোট নমুনার ৫৭ দশমিক ৩৫ শতাংশ।তিনি বলেন, ‘এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সকলের মধ্যেই করোনার ধরনের লক্ষণ দেখা যাচ্ছে। যে যেখানে আছে, সে সেখানেই অবস্থান করবে। আর যারা আক্রান্ত হচ্ছেন, তারা চিকিৎসাধীন অবস্থায় থাকবেন। আমরা আশা করছি, বর্তমানে যে ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত হচ্ছে, এই ভ্যারিয়েন্টে কারও তেমন কোনো ক্ষতি হবে না ‘এর আগে আজ দুপুরে বিশ্বব্যাপী করোনার ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সশরীরে ক্লাস বন্ধ করে অনলাইনে ক্লাস নেওয়ার দাবি জানায় রাবি শিক্ষক সমিতি।শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।এদিকে করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একটি সভা আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।সভায় সবগুলো বিভাগের সভাপতি, অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বর্তমান পরিস্থিতিতে কী করা যেতে পারে সে বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!