Dhaka ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নায়ক ফারুকের প্রার্থিতা স্থগিত চেয়ে পার্থের রিট

  • Reporter Name
  • Update Time : ১১:৩৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
  • ৯৮৬ Time View

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠানের (চিত্রনায়ক ফারুক) বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে রিট করেছেন একই আসনের ২০-দলীয় জোটের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ।

রিট আবেদনে ফারুকের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।

গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। পরে তা আদালতে উপস্থাপন করা হয়।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে কাল বুধবার এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।

পার্থর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল প্রথম আলোকে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে আকবর হোসেন পাঠান স্বীকার করেছেন যে তাঁর ঋণ পুনঃ তফসিল হয়নি। আরপিওর বিধান অনুসারে ঋণখেলাপি ব্যক্তির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। তাই ফারুকের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করা হয়েছে। আদালত কাল শুনানির জন্য রেখেছেন।

Tag :
About Author Information

admin

রাজশাহীর পবায় অনুমতি ছাড়াই সরকারি গাছের ডাল কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

নায়ক ফারুকের প্রার্থিতা স্থগিত চেয়ে পার্থের রিট

Update Time : ১১:৩৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮