Dhaka ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় ক্লুলেস হত্যা মামলার অন্যতম আসামি র‍্যাব-৫ এর হাতে আটক

রাজশাহী পুঠিয়ায় ভুট্টাক্ষেতে বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ শীর্ষক চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ফিরোজ‘কে সাভার থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

বুধবার (২৭ আগস্ট)  বিকেল ৫ টায় ঢাকা জেলার সাভার থানার কলমা নামক এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী পুঠিয়ায় ভুট্টাক্ষেতে বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ শীর্ষক চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোঃ ফিরোজ  (২৫),কে গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত  আসামি পুঠিয়া থানার উজালপুর  গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, নিহত ভিকটিম একজন গৃহিণী।

গত ২৬/০৫/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭.৩০
টার সময় পালিত ছাগল আনার জন্য উজালপুর বিলে যায়। ছাগল নিয়ে বাড়ী না আসলে নিহত ভিকটিমের ছেলে এরশাদ তার ফুফাতো ভাইকে নিয়ে উজালপুর বিলে যায় এবং তার মায়ের পালিত ০২ টি ছাগল বাধা অবস্থায় দেখতে পায়।

তখন মাকে না পেয়ে খোঁজা-খুজির একপর্যায়ে এজাহারে উল্লেখিত ০৬ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে রাত আনুমানিক ২০.৩০ টায় পুঠিয়া থানাধীন উজালপুর গ্রামস্থ জনৈক ইদ্রিস এর ভুট্টা ক্ষেতের মধ্যে একজন মহিলার ওড়না দ্বারা মুখ ও গলা পেঁচানো অবস্থায় লাশ পাওয়া যায়। তখন ভিকটিমের ছেলে ওড়না সরিয়ে তার মায়ের লাশ সনাক্ত করে।

ভিকটিমকে গত-২৬-০৫-২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭.৩০ টা হতে রাত ২০.০০ টার মধ্যে যে কোন সময় উক্ত ঘটনাস্থলে অজ্ঞাতনামা কারণে হত্যা করেছে বলে ভিকটিমের ছেলে জানায়।

উক্ত নাটকীয় হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি করে। মর্মান্তিক এই ঘটনা টি দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও ব্যাপক সাড়া ফেলে।

এই ঘটনায় পুঠিয়া থানায় নিহত ভিকটিমের ছেলে বাদী হয়ে একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করে।

ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও র‍্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ২৭ আগস্ট ২০২৫ তারিখে ঢাকা জেলার সাভার থানাধীন কলাম নামক এলাকা হতে উক্ত হত্যাকান্ডের অন্যতম আসামি ফিরোজ (২৫)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এই ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা নজরদারী চলমান থাকবে।উক্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

বাঘায় পৃথক অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার

error: Content is protected !!

পুঠিয়ায় ক্লুলেস হত্যা মামলার অন্যতম আসামি র‍্যাব-৫ এর হাতে আটক

Update Time : ০২:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫