Dhaka ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একনেকে ৫,৮৮৩.৭৪ কোটি টাকার ডিজিটাল সংযোগ প্রকল্প অনুমোদন

  • Reporter Name
  • Update Time : ০৩:১৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • ৭৪৯ Time View

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করার লক্ষে ৫,৮৮৩.৭৪ কোটি টাকা ব্যয় সম্বলিত একটি প্রকল্প অনুমোদন করেছে।

এই প্রকল্পের আওতায় দেশের ৮টি বিভাগ, ৬৪ জেলা, সব উপজেলা, সব ইউনিয়নের সর্বত্র এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত সরকারি সেবা জনগণের কাছে সহজে এবং দ্রুত পৌঁছাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করা হবে। বাসসw

একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার অনুষ্ঠিত ৬ষ্ঠ একনেক বৈঠকে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। নগরীর শেরেবাংলা নগর এলাকাস্থ এনইসি সম্মেলন কক্ষ থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা এতে অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আজ আনুমানিক ২৯,৩৪৪.২৭ কোটি টাকা ব্যয় সম্বলিত মোট ১০টি প্রকল্প অনুমোদিত হয়েছে।

‘মোট প্রকল্প ব্যয়ের মধ্যে, ১১,০০৩.৩০ কোটি টাকা বাংলাদেশ সরকারের তহবিল থেকে এবং ১৮,৯৩২.০৪ কোটি টাকা হিসাবে প্রকল্প সহায়তা হিসেবে পাওয়ার যাবে,’ তিনি বলেন।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

রাজশাহীতে হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার: সাবেক রাবি শিক্ষার্থীকে জিম্মি ও নির্যাতনের অভিযোগে মামলা

একনেকে ৫,৮৮৩.৭৪ কোটি টাকার ডিজিটাল সংযোগ প্রকল্প অনুমোদন

Update Time : ০৩:১৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১