Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন এ্যাড নিতাই রায় চৌধুরী

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২০১ Time View

মাগুরা-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন এ্যাড নিতাই রায় চৌধুরী

মাগুরা প্রতিনিধি:-মাগুরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব নিতাই রায় চৌধুরী।বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র হাতে পান তিনি।

মনোনয়নের খবর মাগুরা জেলাজুড়ে ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। মহম্মদপুর ওশালিখা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান।

দলীয় নেতাকর্মীরা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাকেই দল মনোনয়ন দিয়েছে। এ্যাড নিতাই রায় চৌধুরী দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে মাগুরা-২ আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জেলার সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করলে মাগুরা-২ আসনে বিএনপি অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে বিজয় অর্জন করতে পারবে।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় এ্যাড নিতাই রায় চৌধুরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, দলের ওপর অর্পিত দায়িত্ব ও জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।

Tag :
About Author Information

admin

জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাজশাহী মহানগর বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন এ্যাড নিতাই রায় চৌধুরী

Update Time : ০৪:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫