রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়  মাগুরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন সাংবাদিককে মোবাইলে হুমকি ও যুবদলের নাম ভাঙিয়ে ভয়ভীতি বোয়ালিয়া থানায় জিডি, কঠোর হুঁশিয়ারি যুবদলের শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাগুরা বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ব্যাপক বন্যা, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক নিউজ ডেক্স সারা বিশ্ব / ৭৭৭ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪:৪৭ পূর্বাহ্ণ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় ভয়াবহ ঝড় বয়ে গেছে। এতে ওই অঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার ব্রিটিশ কলাম্বিয়ায় রাতভর ঝড় আঘাত হানার পর থেকে সেখানে হাজার হাজার বাসিন্দা আটকে পড়েন। তাদের সাহায্য করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে কানাডা সরকার। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন যে, সেনারা পুনর্গঠনে সহায়তা করবে।

ঝড়ের প্রভাবে সৃষ্ট ভূমিধসে এক নারী নিহত হয়েছেন এবং এখনো অন্তত তিন জন নিখোঁজ রয়েছে। এছাড়া আরও প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এ তথ্য জানিয়েছেন কানাডার জননিরাপত্তা মন্ত্রী মার্কো মেন্ডিসিনো। অঞ্চলটির কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি।

বুধবার (১৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জরুরি আদেশ কার্যকর করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ কলম্বিয়ার প্রধান জন হর্গান। তিনি বলেছেন, জরুরি অবস্থা মানুষকে বন্যা কবলিত রাস্তায় যাওয়া থেকে বিরত রাখবে। একই সঙ্গে তাদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোও নিশ্চিত করবে।

জন হর্গান বলেন, ‘এমন কোনো ব্যক্তি নেই যিনি এই ঘটনার (ঝড়) দ্বারা প্রভাবিত হয়নি বা প্রভাবিত হবে না। মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে।’

 


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!