শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের ৫০ ফিট নিচে পড়েছে তাকে উদ্ধার কাজ চলমান মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা চারঘাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা বেগম রোকয়া দিবস ২০২৫ এ “অদম্য নারী পুরস্কার”- সফল জননীর সম্মাননা পেলেন করিমুন নেছা মাগুরার শ্রীপুরে পানি উন্নয়নের সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে মোহনপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা শ্যামনগরে কৃষক নেতৃত্বে দেশীয় ধান রক্ষায় মাঠ দিবস অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

বিসিবির পরিচালনা পর্ষদের সভা আজ, আসতে পারে একাধিক সিদ্ধান্ত

ক্রীড়া ডেক্স / ৮১২ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৫:০৬ অপরাহ্ণ

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ব্যস্ত থাকবে মিরপুরের বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাঙ্গণ। দুপুর সাড়ে ৩টায় বসবে বিসিবির পরিচালনা পর্ষদের সভা। নির্বাচনের পর এটি ক্রিকেট বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক। এই বৈঠক থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ একাধিক সিদ্ধান্ত।

 

 

 

 

 

 

 

অক্টোবরে নির্বাচনের পর প্রথম বোর্ড সভায় পুনরায় সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। তবে আগের মেয়াদে যারা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন, তারাই ধরে রাখেন নিজ নিজ বিভাগের চেয়ার। সে দায়িত্বে পাকাপাকিভাবে কারা থেকে যাচ্ছেন, কারা হারাচ্ছেন, কারা নতুন আসছেন, কোন চেয়ারগুলোতে রদবদল হচ্ছে সে সবই মূল এজেন্ডা আজকের বোর্ড সভায়।

 

 

 

 

 

 

 

ক্রিকেট অপারেশন বিভাগের দায়িত্ব নিতে না চাওয়া আকরাম খান শেষ পর্যন্ত একই আসনে থাকছেন নাকি বদল হচ্ছে তার চেয়ার, সেদিকেই দৃষ্টি থাকবে বেশি। শেষ পর্যন্ত সাবেক এই অধিনায়ক কোনো বিভাগের পদে বসবেন কি না, সেটিও আছে আলোচনায়।

 

 

 

 

 

 

 

দৃষ্টি থাকবে নতুন চার পরিচালকের দিকে। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, নতুনদের মধ্যে কেউ দায়িত্ব পেতে পারেন বোর্ডের কোনো একটি বিভাগে। বোর্ড সভাপতি সংবাদমাধ্যমের সামনেই বলেছিলেন, কেউ কোনো পদের জন্য আগ্রহ দেখালে সেটি সরাসরি প্রস্তাব দিতে। জানা গেছে, অনেকেই দায়িত্ব নিতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন। অনেকেই দায়িত্ব ছেড়েছেন সভাপতির উপর। যারা এই মুহূর্তে বিভিন্ন বিভাগের দায়িত্ব আছেন, তারাও তাকিয়ে পাপনের সিদ্ধান্তের দিকে।

 

 

 

 

 

 

 

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আপনারা ইতোমধ্যে জেনেছেন গঠনতন্ত্র অনুসারে আমাদের স্ট্যান্ডিং কমিটি গঠনের একটা বিষয় আছে। সেটা চূড়ান্ত করতে পারবো বলে আশা করি। অন্তত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পজিশনগুলো।’ বোর্ড সভায় এজেন্ডায় থাকবে পূর্বাচলে হতে যাওয়া শেখ হাসিনা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নানা বিষয় নিয়েও আলোচনা হবে দিন।

 

 

 

 

 

 

 

নিজামউদ্দিন বললেন, ‘শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কিছু পরিকল্পনা ছিল, সেগুলোর কিছু বিষয় সভায় আসবে। আমাদের পরবর্তী যে পদক্ষেপ, কনসালটেন্ট নিয়োগের ব্যাপারে বোর্ড থেকে কিছু পরামর্শ নেওয়া হবে। এ ছাড়া কিছু আর্থিক বিষয় ও রুটিন বিষয় থাকবে।’ তবে এই সভায় উঠছে না কোচ আর নির্বাচকদের ভাগ্যের ইস্যু। এমনকি জাতীয় দল নিয়ে বড় কোন সিদ্ধান্ত আসবে না এই বোর্ড সভা থেকে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!